কোম্পানীগঞ্জের বিএনপি নেতা মনির উদ্দিনের ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা কৃষকদলের সভাপতি মনির উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মনির উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ কলাবাড়ি গ্রামের মৃত মনফর আলীর ছেলে।
বৃহস্পতিবার রাত ৯টায় দক্ষিণ কলাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
মনির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মন্নান মনাফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed