নবীগঞ্জ থেকে কিশোরীকে সিলেটে এনে ‘সংঘবদ্ধ’ ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহমুদ আলী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার মাহমুদ আলী বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের সঞ্জব আলীর ছেলে।
পুলিশ ও মামলার বিবরণীতে জানা যায়, নবীগঞ্জ উপজেলার নির্যাতনের শিকার ওই কিশোরীকে ২০ জুলাই সন্ধ্যায় পাশের বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের মাহমুদ আলী ও তার সহযোগীরা সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে রাতভর বিভিন্নস্থানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তারা। ২১ ও ২২ জুলাই সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রেখেও তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে অভিযুক্ত মাহমুদ ওই কিশোরীকে নিয়ে তার নিজ বাড়িতে উপস্থিত হলে পবিারের লোকজন কিশোরীকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে কিশোরী ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানায়। পরে ২৫ জুলাই ওই কিশোরীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা (নম্বর-৯(০৭)২০২১) দায়ের করেন। এরআগে ভোররাতে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ও পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে মূলহোতা মাহমুদ আলীকে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed