এবার ২৫ বছর বয়স হলেই নিতে পারবেন টিকা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। এতে এখন থেকে সর্বনিম্ন ২৫ বছর বয়স হলেই সাধারণ নাগরিকরা করোনার টিকা নিতে পারবেন।
নতুন বয়সসীমা অনুযায়ী টিকা গ্রহণের নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে।
এর আগে গত ১৯ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর দুই সপ্তাহ আগে গত ৫ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর করা হয়েছিল।
নতুন বয়সসীমা নির্ধারণ করায় আজ বৃহস্পতিবার থেকেই ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সুরক্ষা ওয়েবসাইটে (surokkha.gov.bd) প্রবেশ করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed