রাজনগরে একরাতে চার দোকানে চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে একই রাতে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও মোবাইল ফোন সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। চোরেরা এসব দোকানের শাটারের নিচ দিয়ে ফাঁকা করে ভিতরে প্রবেশ করে।
রোববার (২৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রাতিবের দোকান বাজার ও সদর ইউনিয়নের রাজনগর বাজারে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, রোববার দিবাগত রাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রাতিবের দোকান বাজারের ব্যবসায়ী ময়নুল ইসলামের মেসার্স বাদশা এন্টারপ্রাইজে চোরেরা প্রবেশ করে নগদ টাকা, ৫৪টি সিলিং ফ্যান, বৈদ্যুতিক তার, ৩টি মোবাইলফোন সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। একই বাজারের ব্যবসায়ী শেখ রাদির মালিকানাধীন জননী ভেরাইটিজ স্টোরের নগদ টাকা, সিগারেট, মোবাইলফোন সহ ৫৮ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরচক্র।
এদিকে একই রাতে উপজেলার সদর ইউনিয়নের রাজনগর বাজারের হাসপাতাল রোডের মা ফার্মেসী ও ডক্টরস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ঢুকে ২টি সিসি ক্যামেরার ভিএআর মেশিন ও ৯ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। তবে পার্শ্ববর্তী ডলি ফার্মেসীতে চুরির চেষ্টা করলেও কিছু নিতে পারেনি তারা।
এ ঘটনায় রাতিবের দোকান বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে রাজনগর থানার উপ-পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার উপ-পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী বলেন, রাতিবের দোকানের দুইজন ব্যবসায়ী দোকান চুরির ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি এখন তদন্তাধীন আছে। আমাদের তদন্তে মনে হয়েছে ৩০-৪০ হাজার টাকার মালামাল চুরি হয়ে থাকতে পারে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed