Main Menu

করোনায় তরুণ আলেম ও শিক্ষক শামসুদ্দোহার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সিলেটের ফেঞ্চুগঞ্জের লতিফিয়া ইসলামী একাডেমীর প্রিন্সিপাল ও আনজুমানে আল-ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দোহা খান।

সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাওলানা শামসুদ্দোহা খান ৬দিন আগে হাসপাতালে ভর্তি হন।তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

তরুন আলেম, শিক্ষক ও উদীয়মান এই সংগঠকের নামাজের জানাযা রোববার বাদ জোহর (বেলা ২ টায়) রাজনপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed