বিশ্বনাথে নিখোঁজ কিশোর ৩দিন পর কোম্পানীগঞ্জে উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাকপ্রতিবন্ধী কিশোর রুহুলকে নিখোঁজের তিন দিনপর শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কাঁঠালবাড়ি এলাকা থেকে উদ্ধার করে বিশ্বনাথ পুলিশ।
তার শরীরের একাধিক স্থানে মারধরের চিহ্ন রয়েছে। পরিবারের ধারণা, কেউ তাকে অপহরণ করে ওইখানে নিয়ে গিয়েছিল।
কিশোরের মামা রাকিব আলী সাংবাদিকদের জানান, আমাদের এলাকায় প্রায়ই ঘুরাফেরা করতে আসা জনৈক নারীকে আমরা সন্দেহ করছিলাম। সে অনুযায়ী তার ঠিকানা নিয়ে উদ্ধারের দিন কোম্পানীগঞ্জের কাঁঠালবাড়ি এলাকায় মাইকিং করাই। এক পর্যায়ে মাইকের কাছে এসে গ্রামের এক মুরব্বি জানান, রুহুল তার জিম্মায় রয়েছে। তিনি তাকে উদ্দেশ্যহীন ঘুুরাফেরা করতে দেখে, তাকে নিরাপদ আশ্রয় দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রসঙ্গত, ঈদুল আজহার দিন বিকেলে বাড়ির কাছেই পায়চারি করতে গিয়ে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী কিশোর রুহুল আহমেদ (১৩)। সে উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের বশর মিয়ার ছেলে। এর পরদিন বৃহষ্পতিবার তার পিতা বশর মিয়া বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed