জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্নাঘর থেকে সাবিনা বেগম (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চন্ডীহেদায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ওই গ্রামের আলী হোসেনের স্ত্রী। তাঁদের চার বছরের এক কন্যা শিশু রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ছাত্তার হোসেন বলেন, লাশটি বসত বাড়ির রান্নাঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছি। তার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed