মোগলাবাজারে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজারে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকাল ১১ টায় থানার আলমদীন গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন একই গ্রামের প্রতিবন্ধী হামিদুল ইসলাম রেজওয়ান (৩৫), রেজওয়ানের স্ত্রী লিপি বেগম (২২), রেজওয়ানের বোন জেসমিন বেগম (৩২) এবং রেজওয়ানের ১১ দিনের এক শিশু।
আহতদের প্রথমে দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আহত প্রতিবন্ধী রেজওয়ানের বোন নাজমিন বেগম শুক্রবার বিকেলে ৮ জনকে এজাহারভুক্ত করে ১১ জনের বিরুদ্ধে মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- একই আলমদীন গ্রামের আবুল কালাম সুবল, আব্দুল আলিম, শামীম, জিলু মিয়া, মালাই, জুনেদ, ওলি মিয়া, জহির আলীসহ অজ্ঞাতনামা আরো ৩ জন।
এসএমপি’র মোগলাবাজার থানার ওসি এম শামসুদ্দোহা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed