Main Menu

সিলেট-৩ আসনে বৈধ অস্ত্র নিষিদ্ধ চার দিন

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন সিলেট-৩ আসনের নির্বাচনে সব ধরনের বৈধ অস্ত্রের প্রদর্শন, বহনের উপর চারদিনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই লাইসেন্সধারী ব্যক্তি তার অস্ত্র নিয়ে ভোটের এলাকায় ঘোরাফেরা করতে পারবেন না।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি চিঠি দিয়েছেন।

এতে বলা হয়েছে, ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত যাতে অস্ত্রের লাইসেন্সধারীরা অস্ত্রসহ চলাচল না করেন সেজন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় নির্দেশনা জারি করবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ মার্চ করোনা আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনটিতে উপ নির্বাচনের তফসীল অনুযায়ী ২৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপনির্বাচনে লড়তে গত ১৫ জুন মনোনয়নপত্র বাছাইয়ে টিকে থাকা চার প্রার্থী নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

তারা হলেন— আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে হাবিবুর রহমান হাবিব, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরকার মার্কায় ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েন মোহাম্মদ মিয়া দলীয় ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share





Related News

Comments are Closed