Main Menu

কমলগঞ্জে দুর্ঘটনার শিকার ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনায় আক্রান্ত পরিবারের সদস্যদের দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ।

জানা যায়, উপজেলার ৪ নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের সন্নিকটে বসবাসকারি সমাজসেবক শামসুল হক মিন্টু স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত পরিবারটির খোঁজ খবর নেওয়ার জন্য পবিত্র ঈদ উল আযহার আগের রাতে গত ২০ জুলাই শমশেরনগর ইউপি চেয়ারম্যান ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল আহমদ কিছু ফলমুল নিয়ে ও কয়েকজন সঙ্গী সহকারে মিন্টুর বাড়িতে যান। কিন্তু পথিমধ্যে মোটর সাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। এতে তাঁর বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলের হাড্ডি দুই জায়গায় ফেটে গেছে। এমতাবস্থায় রক্তক্ষরণ পা নিয়েও জুয়েল চেয়ারম্যান সেখানে যান এবং পরিবারটির খোঁজ খবর নেন। ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ’র দুর্ঘটনার জন্য ওই পরিবারটির তরফ হতে দু:খ প্রকাশ করা হয়।

করোনা আক্রান্ত সমাজসেবক শামসুল হক মিন্টুর পরিবারকে দেখতে দিয়ে মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হন জানিয়ে ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, বাম পায়ের বৃদ্ধা আঙগুলের হাড্ডি দুই জায়াগায় ফেটে গেছে ও নখ না থাকায় ব্যান্ডেজ করা যাচ্ছিল না। তবে দুই দিন পর ব্যান্ডেজ করা হয়েছে।

এছাড়া শামসুল হক মিন্টুর শ্যালক ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবিএম আরিফুজ্জামান অপু জানান, তার বোন জামাইয়ের পরিবারের আক্রান্ত সদস্যদের করোনার ভ্যাক্সিন নেওয়া আছে এবং উনারা ভাল আছেন। পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

এদিকে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর আশু সুস্থতার জন্য তার ভক্ত-অনুসারি ও শুভাকাঙ্খিরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

Share





Related News

Comments are Closed