পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে একটি ফেরির ধাক্কা লেগে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি।
শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টায় রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।
বিআইডব্লিউটিসির সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটির সাথে প্রচণ্ড ধাক্কা খায়। এতে ফেরির সামনের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে। দুর্ঘটনার সময় ফেরিতে থাকা ৩৩টি যানের একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। ফেরির প্রায় দুই হাজার যাত্রী অনেকেই পড়ে ছোটবড় আঘাত পেয়েছেন। এদের মধ্যে ২০ জন জখম হয়েছে। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের ক্যান্টিন।
ক্ষতিগ্রস্ত ফেরি শাহজালালের চালক আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্ট্রিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরিটির সমানের অংশ পদ্মা সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তবে ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতে পারতো।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই এই নিয়ে ৩টি ফেরি সেতুর পিলারে আঘাত করেছে।
এদিকে নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহজালালের সংর্ষের ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।
শুক্রবার (২৩ জুলাই) সকালে দুর্ঘটনার পর ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- বিআইডব্লিউটিএর পরিচালক (নৌসংরক্ষণ) এম শাহজাহান, এজিএম (মেরিন) আহমেদ আলী এবং এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক আদেশে কমিটিকে তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বরাবর তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed