বিয়ানীবাজারে ফোন করলেই বিনামূল্যে অক্সিজেন সেবা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী অধ্যুষিত সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শঙ্কট তৈরি হচ্ছে অক্সিজেনের। করোনাকালীন সময়ে এ উপজেলায় অক্সিজেন সহায়তা দিতে কাজ শুরু করেছে ‘প্রতিশ্রুতি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ফোন করলেই সংগঠনের বিভিন্ন টিম করোনা রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছেন। প্রতিটি টিমেই প্রশিক্ষিত যুবকরা কাজ করছেন বলে জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীলরা।
গত ২০ জুলাই থেকে এ সেবা চালু করেছেন বলে জানিয়েছেন প্রতিশ্রুতির সভাপতি সৈয়দ খালেদ আহমদ।
তিনি জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে কেউ যাতে মারা না যায় বা অক্সিজেন শঙ্কটে না ভোগে সেজন্য ব্যক্তিগত তহবিল থেকে দুটি অক্সিজেন সিলিন্ডার, প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার কিনেছি। যার অক্সিজেন প্রয়োজন হবে তিনি বিনামূল্যে এই অক্সিজেন সেবা গ্রহণ করতে পারবেন। ইতোমধ্যে তারা বেশ কয়েকজন রোগীকে এই সেবা প্রদান করেছেন।
সাজু মিয়া নামে টিম ‘প্রতিশ্রুতি’র আরেক দায়িত্বশীল জানান, বর্তমানে তাঁরা দুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের আরও অক্সিজেন সিলিন্ডার উপহার দেন তাহলে তারা সেসব সিলিন্ডার দিয়েও বিনামূল্যে রোগীদের সেবায় ব্যবহার করবেন।
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা আবু. ইসহাক আজাদ বলেন, এ ক্রান্তিকালীন সময়ে স্বেচ্ছাসেবী এসব সংগঠন যে সেবামূলক কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। বিয়ানীবাজারে অক্সিজেন শঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র প্রবাসীদের একটি সংগঠন ও উপজেলা স্বেচ্ছাসেবী দলও উদ্যোগ গ্রহণ করছে বলে জেনেছি। তবে করোনা রোগীদের অক্সিজেন দিতে হলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এছাড়া সকল স্বেচ্ছাসেবীরই পিপিই, মাস্ক পরে প্রটেকশন নিয়ে করোনা রোগীর সেবা দিতে হবে।
উল্লেখ্য, প্রতিশ্রুতির অক্সিজেন সেবা পেতে চাইলে নিম্নোক্ত মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে পারেন- ০১৭৯০৯৫৭২৪৭ (সৈয়দ খালেদ আহমদ) ও ০১৭৫২০৩২০৯২ (সাজু মিয়া)।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed