সিলেটে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত চব্বিশ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৫ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছে।
তারা জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ২ জন, মৌলভীবাজারের ৩ জন।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৪৭৩ জন মারা গেছেন। এছাড়া সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৫০ জন ও হবিগঞ্জে ২৮ জন মারা গেছেন।
চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৪৫ জন। এদের মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জের ৭০ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও হবিগঞ্জের ২৮ জন রয়েছেন।
সবমিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩০৫ জনে। এরমধ্যে সর্বোচ্চ ১৯ হাজার ১৯২ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জের ৩ হাজার ৮১৯ জন, মৌলভীবাজারের ৪ হাজার ৫৪১ জন ও হবিগঞ্জের ৩ হাজার ৮৮৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৮৬৪ জনের আক্রান্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করা হয়নি।
এদিকে, সিলেট বিভাগে আরও ২৩৫ জন করোনামুক্ত হয়েছেন। এনিয়ে সুস্থ হয়েছেন ২৭ হাজার ২৭৯ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেট বিভাগে ৪১৫ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed