জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে। মোট ৬৭৬টি কলেজের দুই লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
পরীক্ষায় গড় পাসের হার ৭২ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd অথবা www.nubd.info) ফল পাওয়া যাবে।
যেকোনো মোবাইলের মাধ্যমে nu < space > H4 < space > Reg No (শেষের ৭ সংখ্যা) লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে।
মঙ্গলবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফল প্রকাশের তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল আজ রাত ৯টার পর থেকে জানা যাবে। মোট ৬৭৬টি কলেজের দুই লাখ ১৪ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। চার বছরের সমন্বিত ফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed