সিলেটের তিন ল্যাবে আরো ৩৪১ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তিন ল্যাবে রবিবার একদিনে আরও ৩৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারমধ্যে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৯০ জন, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাবে ৪৭ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১০৪ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, রবিবার ওসমানীর ল্যাবে ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৬৯ শতাংশ।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে হবিগঞ্জের ২২ জন এবং মৌলভীবাজার জেলার ৮২ জন রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed