Main Menu

দেশে করোনায় আরও ২২৫ মৃত্যু, শনাক্ত ১১,৫৭৮

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৪ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।

রোববার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৯ শতাংশ।

এর আগে গতকাল শনিবার (১৭ জুলাই) ২০৪ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ৮ হাজার ৪৮৯ জনের।

এছাড়া, গত ১৫ জুলাই দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জন মারা যান। ১৪ জুলাই ২১০ জন এবং ১৩ জুলাই দেশে করোনায় মারা যান ২০৩ জন । আর ১২ জুলাই দেশে তৃতীয় সর্বোচ্চ ২২০ জন মারা যান। ১১ জুলাই দেশে সর্বোচ্চ ২৩০ জন মারা যান।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed