ফেইসবুকের ভুল তথ্যে মানুষ মরছে: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক: ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা এবং ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রচার হওয়ায় মানুষ মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ‘তারা মানুষ মারছে…দেখুন, এই একটা মহামারীতে আমাদের অনেকেই ভ্যাকসিন নিচ্ছেন না। তারাই মানুষ মারছে।’
করোনার সময় তথ্যের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা গত বছর থেকে শুরু হয়। ফেইসবুক আলাদা প্রোগ্রাম চালু করেছে ভুয়া তথ্য ঠেকাতে। ভ্যাকসিন, করোনা সংক্রান্ত অধিকাংশ পোস্ট আটকে দিচ্ছে তারা।
বাইডেনের অভিযোগ অস্বীকার করে ফেইসবুকের একজন মুখপাত্র বলেছেন, ‘যে অভিযোগের সঙ্গে বাস্তবের মিল নেই তা নিয়ে আমরা বিচলিত নই। বাস্তবতা হল, ২ বিলিয়নের বেশি মানুষ ফেইসবুকের মাধ্যমে কভিড-১৯ এবং ভ্যাকসিন সম্পর্কে সঠিক তথ্য পেয়েছে। ইন্টারনেটের অন্য কোনো মাধ্যমে এত মানুষ এসব তথ্য পায়নি।’
ওই কর্মকর্তার দাবি, ‘৩.৩ মিলিয়নের বেশি আমেরিকান আমাদের ভ্যাকসিন ফাইন্ডার টুল ব্যবহার করেছেন। এই পরিসংখ্যানে বোঝা যায়, ফেইসবুক মানুষের কাজ সহজ করেছে, জীবন বাঁচিয়েছে।’
টুইটার এবং ইউটিউব এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed