Main Menu

সিলেটের দুই ল্যাবে শুক্রবার ৩০৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই ল্যাবে শুক্রবার একদিনে ৩০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারমধ্যে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৬৬ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৪২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জের ২২ জন, হবিগঞ্জের ৫৬ জন এবং মৌলভীবাজার জেলার ৬২ জন রয়েছেন।

 

Share





Related News

Comments are Closed