সিলেটের মাঝপাড়ায় কাইয়ুম চৌধুরীর খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিএনপির মানবিক কর্মসূচীর অংশ হিসেবে ধারাবাহিক ভাবে খাদ্যসামগ্রী বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি কাইয়ূম চৌধুরী।
শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মাঝপাড়ায় বিএনপি নেতা কাইয়ূম চৌধুরীর সার্বিক সহযোগিতায় দুস্থ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপি নেতা মকবুল হোসেন মামুন, কোহিনূর আহমেদ, অলিউর রহমান অলি, খালিক মিয়া, আজফর মিয়া, সুনু মিয়া, নুরুল আমিন, জয়নাল আবেদীন, সাদেক আহমেদ, নাছিম আহমেদ, আক্তার হুসেন, মোহাম্মদ ইসলাম, মাহের আলম সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা উপজেলার প্রত্যেক এলাকায় ধারাবাহিক ভাবে প্রতিদিন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত কাইয়ূম চৌধুরীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed