Main Menu

মুফতি মাহমুদুল গুনবী রাজধানী থেকে গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিন থেকে ‘নিখোঁজ’ মুফতি মাহমুদুল হাসান গুনবীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার মাওলানা মাহমুদুল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা বলে দাবি করেছে র‌্যাব।

এর আগে নোয়াখালী থেকে গত ৫ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গুনবীকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এবং বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত গণমাধ্যমকে জানায় র‌্যাব।

র‌্যাব বলছে, মাহমুদুল হাসান গুনবী ওয়াজ করে পরিচিতি লাভ করলেও তিনি বর্তমানে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা। তিনি ‘মানহাজি’ নামের একটি গ্রুপের অন্যতম ব্যক্তি হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে মাওলানা হারুন ইজহার ও আলী হাসান ওসামা নামে আরও দুজন দায়িত্বশীল হিসেবে কাজ করতেন। এই দুজন আগেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার অভিযোগে গত মে মাসে আবু সাকিব ওরফে আল আমিন নামে এক তরুণকে গ্রেপ্তার করার পর রাজধানীর শেরে-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে যে মামলা হয়েছিল, সেখানে হাসান গুনবীর নামও ছিল।

নোয়াখালী থেকে নিখোঁজ হওয়ার পর গত ৯ জুলাই গুনবীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করে তার পরিবার। গুনবীর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামে।

Share





Related News

Comments are Closed