Main Menu

সিলেটে করোনায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৭ জুলাই ও ১৪ জুলাই ৯ জন করে মৃত্যু ঘটেছে সিলেটে। একই সময়ে বিভাগে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৮৪ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন ২৪৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার (১৬ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী- সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৮৪ জন নতুন করোনা রোগী নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ১৩ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ২০৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৬০৩ জন ও মৌলভীবাজারে ৪ হাজার ৫৪ জন। এছাড়াও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬১৮ জন।

এদিকে বিভাগে শনাক্ত হওয়া নতুন ৫৮৪ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে সর্বোচ্চ ২৫১ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জ জেলার ৩৮ জন, হবিগঞ্জের ১২০ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১১৩ জন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

তাছাড়া সিলেটের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ১২৪ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটে ২৬, সুনামগঞ্জে ৩৮, হবিগঞ্জে ৩৮ ও মৌলভীবাজারে ২২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৫ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজার জেলায় ৪ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩৩ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ৪৭ জন ও মৌলভীবাজারে ৩৬ জন ভর্তি রয়েছেন।

একইদিনে সিলেট বিভাগে সুস্থ হয়ে উঠা ২৪৩ জনকে নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর দাড়িয়েছে সংখ্যা ২৬ হাজার ১৩৮ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৯৩৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৩৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ২৪৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯৯৯ জন।

তাদের মধ্যে গত চব্বিশ ঘণ্টায় সিলেট জেলায় ১৯২ জন রোগী করোনাকে জয় করেছেন। আর ৫ জন হবিগঞ্জে ও ৪৬ জন মৌলভীবাজার জেলায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯ জন রোগী। যাদের ৭ জনই সিলেট জেলার ও ১ জন সুনামগঞ্জের ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৫৫৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪৫ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারের ৪২ জন ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।

Share





Related News

Comments are Closed