ভারি বৃষ্টি-বন্যায় জার্মানিতে নিখোঁজ ৫০
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির কোনো প্রজন্ম তার জীবদ্দশায় একবার বন্যা দেখে থাকেন। বুধবার (১৪ জুলাই) দিবাগত রাতে সেই বন্যাও শুরু হয়েছে জার্মানিতে। এতে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাইনলান্ড-পালাটিনেট প্রদেশে ছয়টি ভবন ধসে পড়ে। নিখোঁজ রয়েছেন অনেকে। অনেকে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন বাসা-বাড়ির ছাদে। পুলিশ এসব তথ্য জানিয়েছে।
পুলিশকে উদ্ধত করে জার্মান সম্প্রচার মাধ্যম এসডব্লিউআর জানিয়েছে, প্রদেশটির শাচাল্ড বেই আদেন্যু ডিসট্রিক্টের হিলি আইফেল এলাকায় ভবন ধসে পড়ার পর ৫০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে আরও ২৫টি বাড়ি।
স্থানীয় পুলিশের মুখপাত্র রয়টার্সকে বলেছেন, প্রাণ বাঁচাতে ছাদে আশ্রয় নিয়েছেন এমন কতজন মানুষকে উদ্ধার করতে হবে তার সঠিক হিসাব আমাদের কাছে নেই। অনেক এলাকায় দমকল বাহিনী ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। আমাদের হাতে এই পর্যন্ত পরিস্থিতির সঠিক চিত্রটি নেই। কারণ এসব মানুষকে উদ্ধার করার তৎপরতা অব্যাহত রয়েছে।
ভারী বৃষ্টির পর বন্যায় উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে দুই দমকলকর্মী ডুবে গেছেন। আটকে পড়া বাসিন্দাদেরকে উদ্ধারের জন্য সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বৃষ্টি-বন্যার কারণে রেল, সড়ক ও নদী পথে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।
জার্মানির আবহাওয়া দফতর বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালের বুলেটিনে আরও সতর্ক করে জানিয়েছে, বৃহস্পতিবারও জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এই ভারী বৃষ্টিপাত আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed