সিলেটে করোনায় আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৭ জুলাই ভয়ঙ্কর করোনায় মারা যান ৯ জন। এটাই ছিলো সিলেটে সর্বোচ্চ মৃত্যু। আর এসময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৩৩ জন এবং সুস্থ হয়েছেন ২৪১ জন।
নতুন শনাক্ত হওয়া ৪৩৩ জনের মধ্যে সিলেট জেলায় ২০৪ জন, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৯৮ ও মৌলভীবাজারে ৩৪ জন। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩০ হাজার ৮৯১ জন।
একই সময়ে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে সিলেট বিভাগে আরও ৬৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সিলেটের ১১, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জের ২২ ও মৌলভীবাজারের ৫ জন।
বুধবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ৩৪৯ জন, সুনামগঞ্জে ৪৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৪৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগের চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৪৫ জন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৪১জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৫ জন, সুনামগঞ্জ জেলার ১৬ জন, হবিগঞ্জ জেলার ২৬ জন ও মৌলভীবাজার জেলায় ২৭ জন। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৭ জন করোনামুক্ত হয়েছে। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৬১৮ জন।
মারা যাওয়া নতুন ৯ জনের মধ্যে ৭ জন সিলেট জেলার এবং ২ জন মৌলভাজারের বাসিন্দা ছিলেন। এনিয়ে সিলেটে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৫৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৩৭ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৪ জন ও মৌলভীবাজারে ৪২ জন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed