বিশ্বনাথে বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিনই বাড়ছে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। আক্রান্ত শনাক্ত হচ্ছেন অশঙ্কাজনক হারে। গত ১৩ দিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ জন নারী-পুরুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা জানান, গেল ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৩ জনে। আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৬ নারী-পুরুষ। বর্তমানে হোমআইসোলেশনে রয়েছেন ৯০ জন আক্রান্ত ব্যক্তি। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪শ ৮ জন করোনা আক্রান্ত রোগী। গেল ২৪ ঘণ্টায় হোমআইসোলেশন থেকে ছাড় পেলেন ৭ জন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed