দেশে করোনায় আরও ২০৩ মৃত্যু, শনাক্ত ১২,১৯৮
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪২ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৪৭ হাজার ১১৫ জনে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।
এর আগে গতকাল ১২ জুলাই ২২০ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় রেকর্ড ১৩ হাজার ৭৬৮ জনের।
এরআগে চলতি মাসেই ১১ জুলাই দেশে সর্বোচ্চ ২৩০ জন মারা যান। ১০ জুলাই ১৮৫ জন, ৯ জুলাই ২১২, ৮ জুলাই ১৯৯ জন, ৭ জুলাই ২০১ জন, ৬ জুলাই ১৬৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৩ জুলাই ১৩৪ জন, ২ জুলাই ১৩২ এবং ১ জুলাই ১৪৩ জন করোনায় মৃত্যুবরণ করেন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed