Main Menu

সিলেটে একদিনে আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ১২৯৫টি নমুনা পরীক্ষায় উল্লিখিতদের পজিটিভ রিপোর্ট এসেছে। শনাক্তের হার ৪১.৭০ ভাগ। আর এসময়ে সুস্থ হয়েছেন ২১২ জন।

সিলেট স্বাস্থ্য বিভাগের মঙ্গলবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় অতিমারি করোনাভাইরাসে এ বিভাগে আরো ৫ মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ জন ও হবিগঞ্জে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৩০ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ৪০ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় সর্বোচ্চ ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, ওসমানী হাসপাতালে ৭৩ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ৮৬ জন ও মৌলভীবাজারে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৪৫৮ জনের।

২৪ ঘন্টায় সুস্থ ২১২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছে ২৫ হাজার ৩৭৭ জন।

শনাক্তের পাশাপাশি এ বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ২৫ জন, সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ১জন, হবিগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ৬ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৪জন। এর মধ্যে সিলেটে ২৮৪ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৪২ জন।

Share





Related News

Comments are Closed