তাহিরপুরে তক্ষকচক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে তক্ষক চক্রের মূলহোতা বাবুলসহ তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। বাবুলের বিরুদ্ধে অস্ত্র ও সীমান্তে চাঁদাবাজিসহ বেশকিছু মামলা রয়েছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে মামলা দিয়ে তাদের জেল হাজতে পাঠায় পুলিশ। এর আগে, রোববার (১১ জুলাই) সন্ধ্যায় তাহিরপুর সীমান্ত এলাকার টেকেরঘাট গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, রফিকুলের বাড়িতে তক্ষক বিক্রির সময় শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের তক্ষক চক্রের মূলহোতা বাবুল মিয়া ওরফে বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ল্যাংড়া বাবুল (৪২), তার সহোদর জামাল উদ্দিন (৩৯), টেকেরঘাট বিসিআইসি কলোনির রফিকুল ইসলাম (৪৪) ও পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের জয়নাল মিয়া (২৮) কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলার আসামি বাবুল তার সহযোগীদের নিয়ে তক্ষক ব্যবসা চালিয়ে যাচ্ছে। রোববার সন্ধ্যায় তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম, বাবুল মিয়া ও তার সহোদর জামাল মিয়াকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন। রাতভর জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সন্দেহ করা হয় আটকরা তক্ষক ব্যবসায় জড়িত।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার পূর্বে এই চক্রটি তক্ষক অন্যত্র সরিয়ে ফেলে। এছাড়াও এই চক্রের বিরুদ্ধে এলাকায় জনশ্রুতি রয়েছে তারা বিভিন্ন স্থানের সহজ সরল লোকজনকে তক্ষকের ভিডিও দেখিয়ে তক্ষক বিক্রি করে কোটিপতি হওয়ার লোভ দেখায়। এভাবে একাধিকবার প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বাবুল ও তার সহযোগীদের বিরুদ্ধে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed