কোম্পানীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুতের তার দিয়ে ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সিফাত উল্ল্যা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ইসলামপুর গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে।
রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮ টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সিফাত উল্ল্যা প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়িতে এসে চার্জ দিতে যান। বাড়ির আবাসিক মিটার থেকে লাইন দিয়ে অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুতের সেই লাইনের ছেড়া অংশে অসাবধানবসত স্পর্শ করে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পড়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার জোহরের পর ইসলামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম সিরাজুল ইসলাম বলেন, আবাসিক মিটারের মাধ্যমে অবৈধভাবে সে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। আবাসিক মিটার দিয়ে যাতে কেউ অটোরিকশা চার্জ না দেন সে জন্য বিষয়টি ওয়েবসাইটে দেওয়া হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed