এরশাদের মৃত্যুবার্ষিকীতে সিলেটে জাপার কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জাপা সিলেট জেলা কমিটির পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
সিলেট জেলা জাপার আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া ও সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তাদের দলীয় নির্ধারিত কর্মসূচীর মধ্যে রয়েছে ১৪ জুলাই (বুধবার) বাদ আসর হয়রত শাহ্ জালাল (র.) মাজার মসজিদে বিশেষ খতম ও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ওই দিন সিলেট জেলা জাপার পক্ষ থেকে আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া ও সদস্য সচিব উসমান আলী সকল নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। তাছাড়া জেলা জাপার নেতৃবৃন্দের পক্ষ থেকে দলীয় কর্মসূচী অনুযায়ী সকল উপজেলায় এ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়।
সন্ধ্যায় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জাপা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হবে বলে জানানো হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed