Main Menu

সিলেটে ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর আখালিয়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম ইলিয়াস (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে আখালিয়া নতুন বাজার এলাকার জয়নাল মিয়ার ছেলে।

সোমবার শহরতলীর আখালিয়ার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৮ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে আসামী জাহিদুল ইসলাম ইলিয়াস জালালাবাদ থানা এলাকার জনৈক এক তরুণীকে তার বাসার ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে ভিকটিমের পিতা মামলার এজাহারে উল্লেখ করেন।

এ ঘটনায় ভিকটিমের পিতা সোমবার জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৯, তাং-১২/০৭/২০২১। মামলার পরিপ্রেক্ষিতে ওই দিনই আসামী জাহিদুল ইসলাম ইলিয়াসকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।

আসামীকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে ঘটনার পর তরুণীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed