১৫ জুলাই থেকে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা মহামারি রোধে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে আগামী বুধবার। পরদিন বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল থাকবে বিধিনিষেধ।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। কোরবানির পশু কেনাকাটা ও ঈদে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১২ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সূত্রে জানা গেছে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, বিধিনিষেধ শিথিল হলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। আর ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।
দেশে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আগামী বুধবার (১৪ জুলাই) শেষ হবে।
ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে। তবে পরিস্থিতির অবনতি হলে ঈদের পর আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed