কমলগঞ্জে ত্রাণের দাবিতে হতদরিদ্রদের অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন হতদরিদ্র মানুষজন। কোন ধরনের ত্রাণ সহায়তা না পেয়ে প্রায় অর্ধশত হতদরিদ্র নারী-পুরুষ কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন।
শনিবার (১০ জুলাই) দুপুর ২টায় ত্রাণের দাবিতে উপজেলার ভানুগাছ বাজার, শ্রীনাথপুর, ঠাকুরবাজার, আলীনগর, কুমড়াকাপনসহ বিভিন্ন এলাকা থেকে এসে তারা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন। এ সময় তারা ত্রাণের দাবী নিয়ে উপজেলা পরিষদের বারান্দায় বসে থাকেন। তবে ঘন্টাব্যাপী অবস্থান নিলেও কাউকে না পেয়ে হতাশ হয়ে খালি হাতেই ফিরে যান তারা।
উপজেলা পরিষদ চত্বরে জড়ো হওয়া হুসনা বেগম, রিমা মালাকার, হাসি বেগম জানান, আমরা বিচ্ছিন্নভাবে এখানে কয়েকদিন এসেছি। আমাদের সাথে কেউ দেখা বা কথাও বলেননি। লকডাউনে কাজ না করায় ঘরের খাবার ফুরিয়ে গেছে। নিরুপায় হয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে অবস্থান নেই।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীকে বেরিয়ে যেতে দেখে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদেরকে সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণসামগ্রী পৌরসভাসহ ৯টি ইউনিয়ন পরিষদে দেয়া হয়েছে। এখানে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের নিকট কিছু নেই।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, কয়েকদিন আগে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছিল। শুনেছি কিছু হতদরিদ্র লোক এখানে এসেছিল। চাল ও নগদ টাকা পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদে পৌঁছে দেয়া হয়েছে। সেখান থেকে বিতরণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed