Main Menu

করোনায় ইছামতি মাদরাসার শিক্ষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় মারা গেলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার উছমানপুর ইউনিয়নের ইছামতি গ্রামের ইছামতি মাদারাসার শিক্ষক হাফিজ মাওলানা এখলাসুর রহমান (৪০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি শনিবার (১০ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মাওলানা এখলাসুর রহমানের বাড়ি ইছামতি (মাঝপাড়া) গ্রামে।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ নাফি মাহদি।

তিনি জানান, মাওলানা এখলাসুর রহমান শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৪টার সময় তিনি মারা যান।

Share





Related News

Comments are Closed