কমলগঞ্জে ৫০ পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জুলাই) রাত সোয়া ৯টায় স্থানীয় আজিজ টেলিকম এর সামনা হতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজীর নের্তৃত্বে একদল পুলিশ ধাওয়া করে পবেন্ড শব্দকর (২১) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীর দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত পবেন্ড উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ব্রজেন্ড শব্দকরের ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী জানান, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed