Main Menu

ভারতে করোনায় একদিনে মৃত্যু ১২০৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কোনোভাবেই থামছে না মহামারি করোনাভাইরাসেরর তাণ্ডব। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর দৈনিক সংখ্যা জুলাইয়ের প্রথম দিনের পর উদ্বেগ বাড়িয়ে ফের হাজারের গণ্ডি পার হলো।

শনিবার (১০ জুলাই) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ৭৩৮ জন আক্রান্ত মারা গেছেন।

এ সময় দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৬৬ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। তবে দৈনিক সংক্রমণ আগের থেকে কমলেও সক্রিয় রোগীর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। এই মুহূর্তে ৪ লাখ ৫৫ হাজার ৩৩ জন করোনার আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া দৈনিক টিকাকরণ হয়েছে সাড়ে ৩ লাখের বেশি।

১ জুলাইয়ে মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল, তার আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৫ জন মারা গিয়েছিল। তারপর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের নিচেই ছিল। তবে গত ২৪ ঘণ্টায় ফের তা ঊর্ধ্বমুখী হলো। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত দেশটির ৪ লাখ ৭ হাজার ১৪৫ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed