দেশে করোনা আরও ১৯৯ মৃত্যু, শনাক্ত ১১,৬৫১
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯২ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৫১ জন। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮৫০ জনের পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।
এর আগে গতকাল বুধবার (৭ জুলাই) সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু হয়। এছাড়া ৬ জুলাই মারা যান ১৬৩ জন, ৫ জুলাই মারা যান ১৬৪ জন। এছাড়া কয়েকদিন ধরে মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ারRead More



Comments are Closed