Main Menu

কানাইঘাটের আ.লীগ নেতা জমির উদ্দিন প্রধান আর নেই

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জমির উদ্দিন প্রধান আর নেই।

বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ (কান্দেবপুর) গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

Manual5 Ad Code

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual3 Ad Code

আজ বাদ যোহর নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

জানা যায়, সিলেটের প্রবীণ এই আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার অসুস্থতার খবর শুনে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জমির উদ্দিন প্রধানের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন। জমির উদ্দিন প্রধান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।

Manual6 Ad Code

তিনি ১৯৮৬ সালে সিলেট ৫ আসন থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এছাড়া কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছিলেন।

Manual1 Ad Code

এদিকে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধানের মৃত্যুতে কানাইঘাটের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code