Main Menu

সিলেটে একদিনে ৩৮৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৬৯টি নমুনা পরীক্ষায় ৩৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ সময় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর এই ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৩৬ জন রোগী।

Manual4 Ad Code

শনাক্তের হার ৪০.১৪ ভাগ। এ নিয়ে উদ্বিগ্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সবাই মাস্ক না পরলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৩৮৯ জনের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৬ জনের পজিটিভ ধরা পড়েছে। এছাড়া মৌলভীবাজারে ৬৬ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৫১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ১০৫ জনের। জেলাওয়ারী সিলেটে ১৮ হাজার ৫৩২ জন, সুনামগঞ্জে ৩১৭৩ জন, হবিগঞ্জে ৩০০২ জন ও মৌলভীবাজারে ৩৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজারে ১০ জন ও সুনামগঞ্জে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০৮ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৫০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ২৫ জন ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৩৬ জন। তার মধ্যে সিলেট জেলার ১০৮ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ১৩ জন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৪৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৭২৪ জন, সুনামগঞ্জ জেলার ২ হাজার ৮৬৬ জন, হবিগঞ্জ জেলার ২ হাজার ১২৫ জন ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৭৬৩ জন।

Manual2 Ad Code

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় অতিমারি করোনাভাইরাসে এ বিভাগের সিলেট জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৫০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪১০ জন, সুনামগঞ্জে ৩৫জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৮ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে র‍্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে জেলা ভিত্তিক সিলেটে ৯ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৯ জন ও মৌলভীবাজারে ১৮ জন রয়েছেন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code