তামাবিলে শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তামাবিল স্থলবন্দরের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে শিশুসহ ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার একটি দল তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ টি ল্যাপটপ, ৯ টি মোবাইল হ্যান্ডসেট, ৩ টি পাসপোর্ট, ১ টি ড্রাইভিং লাইসেন্স, ১ টি ইন্ডিয়ান আধার কার্ড, ১ টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছে, ইমানুয়েল নামদি ওহাগওয়াম (৪২) (EMMANUEL NNAMDI OHAGWAM), পাউল ইবইওডি অকিচুকুওয়া (২৭) (PAUL EBEODI OKECHUKWU), ও সাড়ে ৩ বছর বয়সী কন্যা শিশু ফেবুর ওসিনাচি ওহাগওয়াম (FAVOUR OSINACHI OHAGWAM)।
বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার পরিমল দেব। তিনি জানান, গোয়েন্দা সংস্থার একটি দল তামাবিল স্থলবন্দর এলাকা থেকে শিশুসহ তিনজনকে আটক করে। তাদেরকে দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে ৩ টি পাসপোর্ট, ১ টি ড্রাইভিং লাইসেন্স , ১ টি ইন্ডিয়ান আধার কার্ড জব্দ করা হয়েছে। বৈধ পথে না এসে অবৈধ পথে প্রবেশ করার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি নিয়ে পুলিশের সাথে সাথে ইমিগ্রেশন পুলিশও কাজ করে যাচ্ছে।
এরআগে গত ২৮ জুন রাত সাড়ে ৯টার দিকে তামাবিল স্থলবন্দরের পেছন দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ওনিবুকুউউউ স্ট্যালি ইজিডাব্লু (ONYEBUCHUKWU STANLEY EGWU) নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করে বিজিবি। তার বয়স ছিল ৩১ বছর এবং তার পাসপোর্ট নম্বর A10342855।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed