ভারতের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও স্বাস্থ্যপ্রতিমন্ত্রী অশ্বীনি কুমার চৌবি পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার রদবদলের খবরের কয়েক ঘণ্টা পর বুধবার (৭ জুলাই) তারা দুজনে সরে দাঁড়ান।
পাশাপাশি শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক এবং শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও পদত্যাগ করেছেন। একটি বড় সরকারের পুনর্গঠনের ক্ষেত্রে এ ঘটনাকে বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এমন এক সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই মন্ত্রী সরে দাঁড়ালেন, যখন এপ্রিল ও মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।
মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতের স্বাস্থ্যখাতে ব্যাপক ধাক্কা লেগেছে। হাসপাতালগুলোতে তখন রোগীদের উপচেপড়া ভিড়ে শয্যা ও ওষুধের সংকটের পাশাপাশি হাজার হাজার মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করছিলেন।
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি নিতে সরকারকে এখন বেশি জোর দিতে হচ্ছে। আর এটি নির্ভর করছে সরকারের টিকাদান পরিকল্পনার ওপর। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন টিকাদান কর্মসূচি বড় হোঁচট খেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া বাবুল সুপ্রিয়, সাধনান্দ্র গোওদা, দেবশ্রী চৌধুরী, সঞ্জয় দত্ত, রতন লাল কাতারিয়া, রাও সাহেব জানবি পাতিল ও প্রদীপ চন্দ্র সারাঙ্গিও পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল কর্নাটকে থারচান্দ গেহলতকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মোদির প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে এই প্রথম মন্ত্রিসভার রদবদল দেখা গেছে।
Related News
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More
কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৯
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে দুটি স্কুল ও আশপাশের এলাকায়Read More



Comments are Closed