ছাতকে কাউন্সিলর তাপসসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে অবৈধ বালু উত্তোলনকারীদের সংঘবদ্ধ হামলায় ৬ নৌ পুলিশ সদস্য আহত হবার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ছাতক পৌরসভার কাউন্সিলর তাপস চৌধুরীকে (৪৫) প্রধান আসামী করা হয়েছে। ছাতক থানার ওসি নাজিম উদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাতক নৌ পুলিশের এস আই মো: হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
তাপস চৌধুরী ছাড়াও মামলায় সালমান মাহমুদ ছানি (২৬), আলাউদ্দিন (৫১), হাজী বুলবুল (৪৭), মো: ফয়েজ আহমদ (৪২), শাহাদাত হোসেন (৩২), আব্দুস কুদ্দুস শিপুল (৩০), মো: শাওন (৩০), শহিদুল ইসলাম (৩৮) ও কুহিন চৌধুরী (৪১)সহ আরো কয়েকজনকে আসামী করা হয়েছে।
গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে ছাতকের চেলা নদীতে হামলার শিকার হন ছাতক ফাঁড়ি নৌ পুলিশের সদস্যরা। এতে আহতরা হলেন, ছাতক নৌ পুলিশের ইন্সপেক্টর মঞ্জুরুল আলম, সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান, এস আই সবুজ হোসেন, কনস্টেবল সাগর আহমদ, কনস্টেবল শাহজাহান ও সৈকত কুমার দেব।
হামলকারীরা নদীতে পুলিশের ট্রলার ডুবিয়ে মোবাইল, হ্যান্ডকাপ, বেল্ট, নগদ টাকা ও কাগজপত্র নিয়ে যায়। হামলার শিকার পুলিশ সদস্যরা নিরস্ত্র ছিলেন। আহতদের মধ্যে ৩ জন ছাতক হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed