Main Menu

সিলেটের তিন ল্যাবে ২৬৭ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। সিলেটে মঙ্গলবার একদিনে ২৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার শতকরা প্রায় ৪৩ শতাংশ।

আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৩৯ শতাংশ।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ ল্যাবে আক্রান্তের হার শতকরা প্রায় ৩৮ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৬০ জন, সুনামগঞ্জের ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ৮৩ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed