করোনায় মারা গেলেন সাবেক চেয়ারম্যান সুফিয়ান
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও লক্ষণশ্রী ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান ওয়াহিদুর রহমান সুফিয়ান (৫৯) আর নেই।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
সাবেক এই চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক পদে ছিলেন। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যান এবং সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ওয়াহিদুর রহমান সুফিয়ানের চাচাতো ভাই ইমামুল হোসেন মখফুর জানান, গত সোমবার উনার করোনা পজিটিভ আসে এবং সিলেটে ভর্তি করা হয় কিন্তু আজ বিকেলে উনি আমাদের ছেড়ে চলে গেলেন।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed