সিলেটে একদিনে ২৬৬ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমন। সোমবার একদিনে ২৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষায় ১২১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার শতকরা ৪৩ শতাংশ।
আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৪৭ শতাংশ।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ ল্যাবে আক্রান্তের হার শতকরা ৩৭ শতাংশ।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৯ জন, সুনামগঞ্জের ৩২ জন, হবিগঞ্জের ১৪ জন এবং মৌলভীবাজার জেলার ৮১ জন রয়েছেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More



Comments are Closed