সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর জালালাবাদ থানাধাধীন গোয়াবাড়ী এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
এদিকে ধর্ষণের ঘটনায় ভিকটিম ওই শিশুর মা বাদি হয়ে রোববার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং-০৫, তাং-০৪.০৭.২০২১ইং)। মামলার প্রেক্ষিতে ‘ধর্ষক’ দ্বীন ইসলাম (২৭)কে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।
সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পুরান গুলগাঁও গ্রামের (বর্তমানে গোয়াবাড়ী এলাকা) আফাজ উদ্দিনের ছেলে।
মামলার বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন- রোববার দুপুর ১টার দিকে গোয়াবাড়ী এলাকার আফাজ উদ্দিনের ছেলে দ্বীন ইসলাম (২৭) ওই শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি তার স্বজনদেরকে ঘটনাটি খুলে বললে তারা মামলার প্রস্তুতি নেয়। রাত সাড়ে ৯টার দিকে শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে।
আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed