মাসজিদুল হারামে প্রবেশে কড়াকড়ি
ধর্ম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও সুন্দর হজ ব্যবস্থাপনার লক্ষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি হজ মন্ত্রণালয়। এতে মাসজিদুল হারামে প্রবেশের ব্যাপারে কড়াকড়ি করা হয়েছে।
আগামী শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত নির্দিষ্ট অনুমতি ছাড়া মাসজিদুল হারাম, তার আশেপাশের অঞ্চল, আরাফাহ, মিনা, মুজদালিফায় প্রবেশের চেষ্টা করলে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
এ সময় ওই অঞ্চলগুলোতে পৌঁছানোর সকল রাস্তায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া অনুমতি ছাড়া সাধারণ মানুষকে হজ্জ বা মাসজিদুল হারামে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
পবিত্র হজ সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি সরকার।
Related News
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More



Comments are Closed