বিশ্বনাথে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায়
বিশ্বনাথ প্রতিনিধি : কঠোর লকডাউনের ৪র্থ দিনে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটের বিশ্বনাথে ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৪ জুলাই) উপজেলা সদর ও দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। এসময় ৫টি মামলায় ওই ৫ ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২শত জরিমানা আদায় করেন তিনি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধ ও লকডাউন বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed