ভারত থেকে সপ্তাহে ৩দিন দেশে আসতে পারবে বাংলাদেশিরা
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে অবস্থান করা বাংলাদেশিরা সপ্তাহে তিনদিন সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
রোববার (৪ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তৃতাকালে ডা. নাজমুল ইসলাম এসব কথা বলেন। তিনি ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রতি সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বেনাপোল, বুড়িমারী, আখাউড়া, হিলি, দর্শনা, সোনামসজিদ বন্দর দিয়ে তারা দেশে ফেরার সুযোগ পাবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’
ডা. নাজমুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ থেকে অনেকেই চিকিৎসা বা অন্য কাজে প্রতিবেশী দেশ ভারতে যান। তাদের অধিকাংশই স্থলবন্দর ব্যবহার করে যাতায়াত করেন। সরকার নির্ধারিত নিয়ম-কানুন প্রতিপালন করেই তারা সেখানে যান এবং ফিরে আসেন।’
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed