কমলগঞ্জে দু:স্থদের মাঝে আ.লীগ নেতার ত্রাণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বৈশ্বিক মহামারী প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে শতাধিক সুবিধাবঞ্চিত ও দু:স্থ লোকদের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুল আহাদ (ফারুক আহমেদ)।
রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় আদমপুর ইউনিয়নের নৈনারপারস্থ নিজ বাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে শতাধিক মানুষকে জনপ্রতি ৫ কেজি চাল ও নগদ ১ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল লতিফ, আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর ঈদ ও সাম্প্রতিক করোনা সংকটকালে ও প্রাকৃতিক নানা দূর্যোগের সময় আওয়ামীলীগ নেতা মো: আব্দুল আহাদ (ফারুক আহমেদ) বিত্তহীন, অসহায় মানুষের পাশে দাঁড়ান।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed