শায়েস্তাগঞ্জে সড়কে মোটর সাইকেল ফেলে গেল কে?
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কের উপর থেকে আড়াই লাখ টাকার মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম রোববার (৩ জুলাই) বিকাল ৪টার দিকে শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকার বটতলায় হবিগঞ্জ-শায়েস্তগঞ্জ সড়কের উপর থেকে রেজিস্ট্রেশনবিহীন আড়াই লাখ টাকা মূল্যের একটি ইয়ামাহ মোটরসাইকেল উদ্ধার করে। গাড়িটির মালিক খুঁজে পাওয়া যায়নি।
তথ্যটি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সিনিয়র এসএসপি) ওবাইন।
উদ্ধারের পর মোটরসাইকেলটি শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed